পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
রবিবার(৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল ১১টা৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়।

ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল বাশার খানের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান।এসময় আরো উপস্থিত উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোঃ ফয়সাল।

উক্ত কমিটিতে সভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর মোহাম্মদ শাহিন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালেরকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির হোসেন নির্বাচিত হয়েছে।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি মারসিফুল আলম রিমন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান,কার্যকরী সদস্য এসএম ওমর,আবির মাহমুদ, সাইফুল আরেফিন, ফারহা তৃণ,আশিকুর রহমান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version