মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় চৌমাথা মোড় থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতাল বিরোধী নানা স্লোগটন দেওয়া হয়।

পরে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সারোয়ার প্রথম বিপ্লব, উপজেলা যু্বলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহামুদ তাপস,
উপজেলা ছাত্রলীগ সভাপ‌তি আ‌তিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সুমন,ছাত্রলীগনেতা মাসুমসহ অ‌নে‌কে।

এদিকে হরতাল চলাকালে সকাল থেকে অফিস-আদালত, দোকানপাট খোলা থাকলেও দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। রিকশা-ভ্যান, ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক।

পলাশবাড়ী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, হরতাল চলাকালে দুপুর দেড়টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version