কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর, শমশেরনগর ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪) ও প্রণব বৈদ্য (৪০)। বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৪-৪০ জন আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছে।
ব্রেকিং নিউজ
- শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: নেত্রকোনা ছাত্রদলের স্মরণসভায় ডা. আনোয়ারুল এমপি
- কলমাকান্দায় জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ: আহতদের পুনর্বাসনের জোর দাবি
- ইয়াবা ও হেরোইনসহ বারহাট্টায় গ্রেফতার ৩
- আজও সমুদ্র বন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ৫ মেগাওয়াট বিদ্যুৎ
- সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করতে ডিপো নির্মাণ, ট্যাংক ভাড়ার উদ্যোগ
- নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মানুষের ঢল ও বিশেষ মোনাজাত


