তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল থানার আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব (ভেবুল), উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির অফিসারসহ শ্রীমঙ্গল পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়জিত আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version