Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কে এম মাহমুদ হোসেন পাংশা(রাজবাড়ী) প্রতিনিধি

পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ ও ১৩ (তের) বোতল কেরু মদসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদের সার্বিক দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ ইফতে খারুল প্রধান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোহাম্মদ মোজাম্মেল হক-১ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাংশা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ১৪/১০/২০২৩ খ্রিঃ ২০:২০ ঘটিকার সময় পাংশা থানাধীন নারায়নপুর সাকিনস্থ জনৈক আকাশ হরিডোম (২৩) পিতা-দিলিপ হরিডোম এর বসত বাড়ীর উত্তর দূয়ারী ওয়াল পাকা টিনসেট ঘরের ভিতর হইতে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ও ১৩ (তের) বোতল কেরু মদ, যাহার অবৈধ বাজার মূল্য ৩৯,০০০/- (ঊনচল্লিশ হাজার) টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আকাশ হরিডোম (২৩) পিতা-দিলীপ হরিডোম, সাং-নারায়নপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ীকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ১৫/১০/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version