স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

“উন্নত রাষ্ট্র গড়তে হলে গণতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্লান্তহীনভাবে ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন ৮৯ যশোর-০৫ মণিরামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
আজ রবিবার (০৮ অক্টোবর) বিকাল থেকে রাত আনুমানিক সাড়ে আটটা পর্যন্ত উপজেলার হাজরাকাটি বেলতলা বাজারে জনসম্মুখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এস এম ইয়াকুব আলী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নিবির্শেষে আবারও নৌকা মার্কায় ভোট আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইনামুল বিশ্বাস, আতিয়ার রহমান, জুলফিক্কার আলী ভুট্টো, হজিয়ার রহমান, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুশিদ হাসান ইমন, যুবলীগ নেতা আশিক হোসেন, মনির হোসেন, ছাত্রলীগ নেতা রিপন হোসেন, শাকিল রানাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগে শত শত মানুষের ঢল নামে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারের নানা উন্নয়ন মূলক কথা শ্লোগানে শ্লোগানে তুলে ধরেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version