শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড এর বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে সম্রাটকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। সম্রাট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্রাট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও শাহাজান আলমের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে তার ছেলে সম্রাট বড় ধরনের মাদকের একটি চালান নিয়ে এসেছে। এমন সংবাদে শনিবার বেলা ২ টার দিকে অভিযান চাডিলয়ে মাদক ব্যবসায়ী সম্রাট শোয়ার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করি। এ সময় জব্দকৃত ঐ ইয়াবাসহ সম্রাটকেও আটক করা হয়। তিনি জানান, আটক সম্রাট মাদক আইনে মামলা দিয়ে জব্দকৃত ইয়াবাসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এস আকিকুল ইসলাম জানান, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম শনিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করে শার্শা থানায় সোপর্দ করেছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version