তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার নামক এলাকায় প্রাইভেটকারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের নাম ফয়েজ উদ্দিন (৫০)। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার নিহত হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version