তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩রা অক্টোবর ) বড়লেখায় অভিযান চালায়। বড়লেখা উপজেলার দক্ষিণবাগবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আজকের অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

মঙ্গলবার (৩রা অক্টোবর ) অভিযান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্র জানায়, আজকের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পন্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাগ বাজারে অবস্থিত পাল ব্রাদার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আব্দুল হাছিব ট্রেডার্সকে ৩ হাজার টাকা ও মা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version