শুক্রবার, সেপ্টেম্বর ১৮

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা জেলা প্রশাসনের সহায়তায় দুর্গাপুরে ১০০ জন দুঃস্থ মহিলাদের মাঝে শুকনো খাবার বিতরন করেছে দুর্গাপুর দুঃস্থ মহিলা কল্যাণ সমিতি।

রবিবার দুপুরে পৌর শহরের মিঠাপুকুর পাড় এলাকায় সমিতি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এ-সব খাবার সামগ্রী বিতরন করেন।

এ-সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি বাণী তালুকদার,সাধারণ সম্পাদক জবা সরকার প্রমুখ।

প্রতি প্যাকেটে রয়েছে,১০ কেজি চাল,ডাল ১ কেজি,লবন ১ কেজি,চিনি ১ কেজি,সয়াবিন তেল ১ লিটার,মরিচের গুড়া ১০০ গ্রাম,হলুদের গুড়া ২০০ গ্রাম,ধনিয়া গুড়া ১০০ গ্রাম।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version