স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের সীমান্তবর্তী শার্শা বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে থেকে কুখ্যাত মাদক,চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিনকে ২ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি রিভোলবার সর্বমোট ৬ টি দেশি-বিদেশী অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের একটি দল।

গ্রেফতারকৃত নাসির বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পুটখালী গ্রামের মৃত বুদো সদারের ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে র‌্যাবের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পান শার্শা থানাধীন বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকালে উক্ত মার্কেটের সামনে অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছেথাকা ২টি বিদেশী পিস্তল,৪টি ম্যাগজিন,১টি ওয়ান স্যুটারগান,৩টি রিভলবার,১৯ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্রগুলি লোকজনের সামনে র‌্যাবের কর্মকর্তা জব্দ করেন।

নাসির উদ্দিনের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা,১টি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা,১টি হত্যা চেষ্টা মামলাসহ ৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে সে র‌্যাবের কাছে স্বীকার করেছে। সে আরো স্বীকার করেছে,ভারত থেকে স্বল্প মূল্যে অস্ত্র কিনে এনে বিক্রয় করে থাকে। সে মাদক ও চোরাচালানীর সাথে দীর্ঘ কয়েক যুগ ধরে জড়িত। সে একটি মাদক ও চোরাচালানী বাহিনীর প্রধান বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।নাসির উদ্দিনের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version