লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্কুল কক্ষের তালা ভেঙ্গে কাগজপত্র সহ বৈদ্যুতিক পাম্প চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। জলার বেগুনগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন জানান, বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের অফিস রুম সহ অন্যান্য কক্ষে তালা দিয়ে বাড়ি যান তারা। শনিবার সকালে এলাকাবাসী কাছ থেকে জানতে পারেন বিদ্যালয়ের অফিস সহ দুটি কক্ষের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। পরে তিনি সহ অন্যান্য শিক্ষক এসে দেখেন অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে টেবিলে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি বৈদ্যুতিক পাম্প চুরি করে নিয়ে যায়। এ সময় আলমারী ও টেবিলেরর ড্রয়ারের তালা ভেঙ্গে অন্যান্য কাগজপত্র তছনছ করে চলে যান চোরেরা। এ ঘটনায় শনিবার প্রধান শিক্ষক আলাউদ্দীন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, বিদ্যালয়ে চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনার ৬ উপজেলায় পুলিশের অভিযান, আ.লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষে বন্ধ কারখানা
- ভোররাতে রেললাইনে আগুন, নেত্রকোনায় বড় দুর্ঘটনা এড়াল ট্রেন
- বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা, ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা
- রবার্ট প্যাটিনসনের বিপরীতে কে হচ্ছেন নতুন বন্ড গার্ল?
- বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ
- গ্রামীণ ব্যাংকই কেন বারবার হামলার লক্ষ্যবস্তু?
- সাউন্ড বক্স বাজানো নিয়ে খুন: ৫ মাস পর নেত্রকোনায় ঘাতক গ্রেপ্তার


