ভারতের জেতা সর্বশেষ বৈশ্বিক ট্রফির নাম এশিয়া কাপ। ২০১৮ সালে সপ্তমবারের এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছে তারা। আজ আবার সেই এশিয়া কাপের ফাইনাল খেলতে নামছে ভারত। পাঁচ বছরের খরা ঘোচাতে মরিয়া রোহিত-কোহলিরা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জিততে শ্রীলঙ্কাও দৃঢ়প্রতিজ্ঞ। এর মধ্যে আবার টানা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

তবে ভারত-শ্রীলঙ্কার এই শিরোপার লড়াইয়েও আছে বৃষ্টির শঙ্কা। বৃষ্টি বাগড়ায় ব্যহত হতে পারে এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর কলম্বোতে ৯০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ৯৯ শতাংশ মেঘের আবরণ থাকার আশঙ্কা আছে।

এখন প্রশ্ন হলো, আজ এশিয়া কাপ ফাইনাল না হলে কী হবে! নিয়ম বলছে, অন্তত ২০ ওভার করে খেলা হতে হবে। তার পর ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের বিজয়ী বেছে নেয়া হবে। তবে বৃষ্টিতে ম্যাচই যদি না হয়! সেক্ষত্রে নিয়ম কী?

ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অর্থাৎ রোববার ফাইনাল না হলে সোমবার ফের খেলা হবে। সোমবারও যদি বৃষ্টির জন্য খেলা না হয় তা হলে ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version