এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের প্রচারণা ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনসমাবেশ করেন সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের সৎ পরিছন্ন রাজনীতি বিদ সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন তালুকদার ভানু ।
রবিবার (১০ সেপ্টেম্বর)দুপুরে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হকের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সত্তার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুগ্মসচিব বিনয় ভূষণ তালুকদার ভানু । বক্তব্য দেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান জজ,বীর মুক্তিযুদ্ধা গাজী আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,উপজেলা আ’লীগের সদস্য লিটন দত্ত,বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং,নেত্রকোনা জেলা আওয়ামী যুবলীগের সদস্য রুবায়েদ হাসান রাসেল,
জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার,ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সৌরভ মহানায়ক প্রমুখ। এ সময় উপস্থিতি ছিলেন, সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগ এক আংশের সভাপতি তরিকুল ইসলাম, সদস্য চন্দন তালুকদার, চয়ন তালুকদার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেত কর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version