নওগাঁয় বার বছরের নাবালিকা শিশুকে অপহরণের দায়ে চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেনন আদালত।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এই রায় প্রদান করেন। জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুকে প্রদানের নির্দেশ দেন আদালতের বিচারক।

দন্ডপ্রাপ্ত ওই যুবক নওগাঁ জেলার সদর উপজেলার চকচাঁপাই গ্রামের মোঃ আমিনুল ইসলামের পুত্র মোঃ সুমন হোসেন (২৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ আগস্ট ডাসনগর মলংশাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রবেশ দ্বারের ৩০ গজ দক্ষিণে আসামী সুমন জোর করে সিএনজি যোগে নাবালিকা উক্ত মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালের ২০ আগস্ট নাবালিকার বড় ভাই থানায় মামলা করলে থানা কর্তৃপক্ষ ভিকটিমকে উদ্ধার করে তার ভাইয়ের জিম্মায় দিয়ে দেয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ জনাকীর্ণ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আসামী মোঃ সুমন হোসেনকে চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পূর্ব থেকেই আসাম জেল হাজতে থাকায় সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version