বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ক্যারিয়ারে হিট সিনেমার সংখ্যা খুব একটা নেই। কিন্তু তারপরও দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় চলে যাচ্ছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা গেছে, তেলেগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় নাকি মাত্র তিন মিনিটের জন্য পারফরম করবেন উর্বশী। তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি টাকা। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি টাকা।

সেই হিসেবে আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়েছেন উর্বশী। অভিনেত্রী নিজে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানে তাকে এই বিপুল পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীর জবাব, এটা খুবই ভালো বিষয়। যে অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সবাই এই দিনটা দেখতে পান।

 ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী। সিনেমা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেট দুনিয়ায় চর্চিত হয়েছিলেন অভিনেত্রী। তারপর আবার মাড থেরাপির ছবি পোস্ট করে চর্চায় এসেছিলেন। এছাড়াও ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে সম্পর্ক নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন অভিনেত্রী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version