এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর ১ কেজি সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ২৬ আগস্ট দুপুরের দিকে মাদক বিরোধী বিশেষ অভিযানে সুরেশ্বরী নদীর তীরবর্তী তেলিপাড়া এলাকা থেকে ১ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী ১ টি ট্রলার নৌকা সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
আটককৃতারা হলেন,মধ্যনগর সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত হাফিজ মিয়ার ছেলে সুলতান(৪৫) ও খালিশাকান্দা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ওবায়দুল্লাহ (২৮)।
পুলিশসূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমরান হোসেনের নির্দেশনায় এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি নৌকা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।আগামীকাল বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version