মোঃ আতাউর রহমান
লালপুর( নাটোর) প্রতিনিধি

নাটোর জেলা ডিবি’র একটি দল অভিযান পরিচালনা করে ৭ জন মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। বুধবার( ২৩শে আগষ্ট২০২৩ খ্রিঃ) বিকেল পাঁচটার সময় লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাচ্চু মিয়া (৫৩), পিতা-মৃত গাফ্ফার প্রাং, ২। মোসাঃ আদরী বেগম, স্বামী-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মৃত ছবেলা বেগম, ৩। মোঃ বজলু মিয়া (৫০), পিতা-মৃত গাফ্ফার প্রাং, ৪। মোঃ আলামিন হোসেন (২৭), মোঃ বজলু মিয়া, উপরের সকলের সাং-পুকন্দা, ৫। মোঃ মোস্তাক আহম্মেদ (৫২), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, সাং-গোসাইপুর, ৬। মোঃ হাসান আলী(২৫), পিতা-মোঃ হোসু, সাং- বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া), সকলের বাড়ি লালপুর উপজেলায়, অপরজন মোঃ আবুল কাশেম (৫০), পিতা-মৃত হযরত আলী, মাতা-মৃত গেদী বেগম, সাং-অনন্তপুর, থানা-ফুলবাড়িয়া, জেলা-কুড়িগ্রামদের গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version