মঙ্গলবার, অক্টোবর ৬

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

গাইবান্ধায় সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা আফজাল হোসেন ওরফে মমিনকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) গাইবান্ধা ।​

সোমবার ৫ অক্টোবর রাতে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার ‘ভাই বোন ভিলা’ নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মমিন একই এলাকার বাসিন্দা।​ সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মমিন নিজেকে এসআরবিতে কর্মরত সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করতেন। প্রতারণার কৌশল হিসেবে তিনি নিজের হোয়াটসঅ্যাপ ও অন্যান্য প্রোফাইলে সেনা কর্মকর্তার ইউনিফর্ম পরিহিত ছবি ও ভুয়া পদবি ব্যবহার করতেন।

এই ভুয়া পরিচয়ের মাধ্যমে রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে সেনাবাহিনী ও সরকারি সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।​অভিযোগ পাওয়ার পর এসআরবি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালায় এবং তাকে আলামতসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।​ অপরাধ ও প্রতারণা নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version