সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের মোট ১৫ জন নেতাকর্মীকে  স্ব স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (২০ আগষ্ট) রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ১৫ নেতাকে নিজেদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়।

এদের মধ্যে ৩জন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তারা হলেন আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম ও আকসার ইবনে আজিজ পাঠান।

অন্যরা হলেন, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ।

এছাড়াও রয়েছেন, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফর রহমান সোহাগ, মোহাম্মদ মোস্তফা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফসার হাসান মুন্না।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের স্ব স্ব পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version