মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্দেশনায় নওগাঁ জোনের আওতাধীন জয়পুরহাট এরিয়া অফিস গ্রামীণ ব্যাংক বম্বু শাখা কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বম্বু শাখা কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক বম্বু শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক জয়পুরহাট এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোঃ গোলাম জাকারিয়া। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বম্বু শাখার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে গ্রামীণ ব্যাংক সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version