সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন মজিদপুর এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় মদ সহ ১জনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

পুলিশ পরিদর্শক (নি:) মো: মাইনউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মজিদপুর সাকিনের মজিদ মার্কেট এর সামনে থেকে আমদানি নিষিদ্ধ ১৯ বোতল ভারতীয় মদসহ বাবুল দাস (৫০)কে আটক করা হয়।

আটককৃত বাবুল দাস (৫০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামের মৃত অদর দাস এর ছেলে।

এস আই (নিঃ) মো: আবু তাহের ঘটনার বিষয়ে বাদী হয়ে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version