চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ রানা ট্রেনে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাদিকুর রহমান বোয়ালমারি গ্রামের আতিকুর রহমানের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। এসময় সাদিকুর রহমান নামে এক কিশোর ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
ব্রেকিং নিউজ
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা
- শহীদ জিয়ার আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান ড. হিলালীর
- নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: কৃত্রিম সংকট ও বিশৃঙ্খলা রোধে কঠোর বার্তা
- বিদ্যুৎ সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের আহ্বান নেত্রকোনা-৪ আসনের এমপির
- কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সরকারি অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে কলমাকান্দায় জেলা পরিষদের অভিযান


