তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টিতে মঙ্গলবার বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের প্রধান ফটক এলাকায় সড়কের ওপর একটি গাছ উপড়ে পড়েছে। এতে সড়কের পাশে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে সড়কে পড়ে যায়। এ সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা। আকস্মিকভাবে গাছ সড়কে পড়ায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। বনকর্মী ও লাউয়াছড়া জাতীয় উদ্যানের কর্মীরা সড়কে পড়া গাছ কেটে সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এতে কোন ক্ষয়ক্ষতির কোন খটনা ঘটেনি।
ব্রেকিং নিউজ
- বিদ্যুৎ না পুড়িয়েও দ্বিগুণ বিল! কেন্দুয়ায় মিটার সংকটে চরম দুর্ভোগ
- দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষার আহ্বান
- পূর্বধলায় ওয়াজ মাহফিলের তারিখ দেয়ার নামে প্রতারণা: মূল হোতা গ্রেপ্তার
- এসআরবির অভিযানে নেত্রকোনার দলবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি আটক
- কর্ণফুলী টানেনের লোকসান কমাতে ৩৩৬ কোটির বিকল্প সড়ক
- গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
- তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি
- শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ‘একগুচ্ছ’ পরিকল্পনা


