রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন ফুলছড়ি মহিলা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় ফুলছড়ি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা মহিলা বিষয়ক অফিসার পাপিয়া সুলতানা’র শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রজব আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর কর্মময় জীবনী নিয়ে বিশদ আলোচনা করেন। পরে ফুলছড়ি মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনপ্রাপ্ত ৮ জন বিধবা, স্বামী পরিত্যাক্ত ও গরিব অসহায় মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা
- দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী শক্তির ঐক্যের ডাক মাওলানা রুহীর
- শিশু ধর্ষণ ও গর্ভবতী: নেত্রকোনায় মাদ্রাসাশিক্ষকের ফাঁসির আদেশ
- সবুজ মাঠে স্বপ্ন, কৃষকের মনে শঙ্কা
- এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির
- তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- রাজনগরে ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার


