তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমানের পিতা সাবেক ডাক ও টেলিযোগাযোগ, কৃষি মন্ত্রী ও সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন এর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর বিএনপি’র উদ্যোগে শহরের কুসুমবাগ পয়েন্টের বায়তুল মনোয়ারা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কুসুমবাগ পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপি’র সদস্য সচিব ও জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপি’র উপদেষ্টা ইসলাম উদ্দিন, পৌর বিএনপি’র উপদেষ্টা গোলাম রব্বানী, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহিদ আহমেদ জুনেদ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, ৩নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাছুম আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সহসভাপতি মোঃ আব্দুল মন্নান, ৪নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বাহার খাঁন, ৭নং ওয়ার্ড বিএনপি’র কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, পৌর আহ্বায়ক কমিটি ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এতে সরিক হন।
ব্রেকিং নিউজ
- খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নেত্রকোনায় বসতবাড়িতে ডিবির হানা, মাদকদ্রব্য ইস্কাপসহ নারী আটক
- কেন্দুয়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা: ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত নারীর
- খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের: নৌ চলাচল ব্যাহত, বিপাকে জেলেরা
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার




