তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ উদয় গঞ্জু (৬১) নামে ১ জনকে আটক করেছে। রবিবার (৬ আগষ্ট) রাতে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়। কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ, এএসআই নৃপেশ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটককৃত আসামি উদয় গঞ্জু (৬১) বাড়িতে অভিযান পরিচালনা করে তাহার বসতঘরে তল্লাশি করে তিনটি ড্রামে ২০৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। উদয় গঞ্জু উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের মৃত ভুকলা গঞ্জু ছেলে বলে জানায়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে জানতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিকে আজ সোমবার সকালে পুলিশি প্রহরার মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শ্রমিক সমাবেশ: শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
- কেন্দুয়ায় ভোররাতে পুলিশের অভিযান: ২ মোটরসাইকেলসহ আটক
- কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মাদকসেবীর কারাদণ্ড
- কেন্দুয়ায় ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএনপি নেতার ওপর হামলা
- নেত্রকোনায় ইংলিশ কার্নিভালের কৃতি শিক্ষার্থীদের আনন্দঘন সংবর্ধনা
- নেত্রকোনায় নজরুল স্মরণে মনোজজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- নেত্রকোনায় বালু লুট: ১ জনের কারাদণ্ড, ৩৯টি নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
- সমাজ গঠনে নজরুলের আদর্শই পাথেয়: বিরিশিরিতে প্রয়াণ দিবসের আলোচনা


