তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ফরমান আলী নামে ০২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বড়লেখা থানার এএসআই হরিধন দেবনাথ ও এএসআই উস্তার মিয়া সঙ্গীয় ফোর্সসহ চান্দগ্রাম এলাকায় আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ফরমান আলী বড়লেখা উপজেলার চান্দগ্রাম গ্রামের মৃত নছির আলীর ছেলে। উক্ত আসামির বিরুদ্ধে এনজিআর ৩১/২২ (বড়লেখা) মামলায় পেনাল কোডের ৫০৬(২) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে জানতে বড়লেখা থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান জানান, আসামিকে আজ সোমবার (৭ আগষ্ট) যথাযথ পুলিশি প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় জুয়াড়ি ও মাদক কারবারিসহ গ্রেফতার ৪: মামা-ভাগ্নি আটক
- পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ ২ চোরাকারবারি গ্রেফতার
- মদনে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, পাঠানো হলো আদালতে
- সাইবার স্পেসে অপপ্রচার রুখতে কঠোর পুলিশ, যৌক্তিক সমালোচনায় বাধা নেই: ময়মনসিংহের ডিআইজি
- ডিসি-জনতা এক কাতারে, ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোনায় সামাজিক জাগরণ
- দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা, দল থেকে বহিষ্কার
- সংগঠনই সাহিত্যিকের কণ্ঠস্বর, তবে রুখতে হবে সাংস্কৃতিক মাফিয়াদের দৌরাত্ম্য
- রাতের আঁধারে বস্তা ফেলে পালালো দুর্বৃত্তরা, মোহনগঞ্জে ১১ বস্তা চাল উদ্ধার


