মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীর ২ নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেছেন, বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং প্রকৃত প্রাপ্ত ব্যাক্তিরা ইউনিয়ন পরিষদের সেবা সঠিক ভাবে বুঝে নিন। কেউ ভুল তথ্য দিয়ে এক জনের অধিকার আরেকজন যাতে ভোগ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন।
আজ ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকল ভাতাভোগিদের কার্ড যাচাই করন অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন এভাবে ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে এ যাচাই বাছাইয়ের কাজ চলমান থাকবে। কাজেই কেউ মিথ্যা তথ্য দিবেন না।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজ কর্মী, মোঃ ওয়াজেদ আলী, ০১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কহিনু র ইসলাম, ১’২’৩ এর সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ আসমাউল হোসনাসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version