শুক্রবার, অক্টোবর ২৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় লিপন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২রা আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বড়বাড়ী মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। লিপন মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের শামছু মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ইসলামপুর বড়বাড়ি মসজিদের সামনে যে কোন এক সময়ে লিপন মিয়াকে কোন একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। পরে তাকে দু’জন ব্যক্তি তাকে রাস্তা থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version