শুক্রবার, অক্টোবর ২৩

লিওনেল মেসির জোড়া গোল করার ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি।

লিওনেল মেসিকে দলে ভেড়ানোর সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি শেষ ৩২ এর ম্যাচেও জোড়া গোল করেছেন। মেসির জোড়া গোলে ভর করে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মায়ামি।

ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের আগে নতুন সাইনিং জর্ডি আলবাকে ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেয় ইন্টার মায়ামি। লিগস কাপের ম্যাচের শুরুতে লিড নেয় মায়ামি। ৭ মিনিটে দুর্দান্ত ভলি গোলে মেসি এগিয়ে দেন মায়ামিকে। ১৭ মিনিটে ম্যাচে সমতা আনে অরল্যান্ডো সিটি। গোল করেন সিজার আরাউহো। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় মায়ামি। অরল্যান্ডোর ভুলে পেনাল্টি পায় ‘টাটা’ মার্টিনোর দল। স্পটকিক থেকে ৫১ মিনিটে গোল করেন জোসেফ মার্তিনেজ। খেলার ৭২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ফুটবল জাদুকর। মায়ামির শেষ ম্যাচেও লিও জোড়া গোল করেছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version