তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি’র গোপন তথ্য মোতাবেক মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের অফিস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে।
চা-বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা-বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে।
জেলা ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত দ্বীপ নারায়ন কানু এবং পলাতক অন্য এক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সার্বিক নির্দেশনায় মৌলভীবাজার জেলাকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version