মোঃনাজমুল হোসেন বিজয়, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলার তালতলী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃশহিদুল ইসলাম মিলনের সাথে তালতলী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতো বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
তালতলী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা নবগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মঙ্গলবার ১৮ জুলাই তালতলী থানায় ওসির কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃইউসুফ আলী,সাধারণ সম্পাদক মোঃনাজমুল হোসেন বিজয়,
(ভারপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ,সদস্য রাজু দফাদার, রিয়াজ তালুকদার, সুমন খাঁন, মামুন হাওলাদার প্রমুখো।
সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি শহিদুল ইসলাম মিলন বলেন সাংবাদিকরা হল সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
এ সময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউসুফ আলী বলেন। পুলিশ সাংবাদিক একে অপরের সহায়ক। শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ অপরাধ নির্মূলে সততার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version