সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় একটি বিমানক্ষেত্রের হ্যাঙ্গারের ওপর বিমানটি আছড়ে পড়ে। এতে আরও সাতজন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আদাম নিজেলস্কি জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে ক্রিকিনো গ্রামে এই দুর্ঘটনা ঘটনা। খবর এএফপির।

দেশটির দমকল বাহিনী বলেছে, খারাপ আবহাওয়া থেকে বাঁচতে মানুষ এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিলেন। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

খবরে বলা হয়েছে, ওয়ারশ থেকে ৪৫ কিলোমিটার দূরের ক্রিকিনো গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেখানে চারটি হেলিকপ্টার এবং ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিধ্বস্ত বিমানটি ছিল সেসনা ২০৮ মডেলের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version