স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশি মদসহ ভারতীয় নাগরিক ইয়াসমিন গাজী (২৭) ও বাংলাদেশী নারী ময়না(২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইয়াসিন গাজী ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগর থানার চালতা বাড়িয়া গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে এবং ময়না বেনাপোল পোর্ট থানার ভবের বেড় মধ্য পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী।
ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে কোতোয়ালি মডেল থানার রেলরোড আশ্রম মোড়ে অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশি মদসহ আসামিদ্বয়কে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতোয়ালি মডেল থানায় এএসআই শফিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version