কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আব্বাস গনি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামি হলেন, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের
কাঞ্জরপাড়া এলাকার শফি উদ্দিনের ছেলে মোঃ আব্বাস গনি (৩৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১২ জুলাই) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী
মোঃ আব্বাস গনি (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল মর্মে জানায়। বর্ণিত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার টেকনাফ থানার *মামলা নং-৩৫, তাং ২০/১১/২০১৬ খ্রিঃ, ১৮৬০ সনের পেনাল কোড দঃ বিধি ১৪৩/৪৪৭/
৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা
মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version