গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। নওগাঁ জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্য হতে ইউএনও আব্দুল্যাহ্ আল মামুন এ সম্মাননা পেয়েছেন। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও মূল বেতনের সম-পরিমাণ অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএএ। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আব্দুল্যাহ্ আল মামুন জানান, সবসময় নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় সাপাহার উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
ব্রেকিং নিউজ
- রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
- স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা
- ‘শেখ হাসিনাকে কীভাবে ফেরত দেবে ভারত, আলোচনা হবে দিল্লির সঙ্গে
- যানজটের পুরোনো ভোগান্তি পেছনে ফেলে শৃঙ্খলার পথে মোহনগঞ্জ
- নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই: এসআরবি
- পলাতক আসামির জন্য উড়োজাহাজ চাওয়ার দাবি ‘হাস্যকর’: প্রধান কৌঁসুলি
- পৌনে চার ঘণ্টার ব্যবধানে ৩১ বিজিবির জালে ২০৩ বোতল ভারতীয় মদ
- অদৃশ্য দেয়াল ভেঙে নেতৃত্বের পথে: নেত্রকোনায় তৃণমূলের নারীদের নতুন জাগরণ


