মো : আতাউর রহমান।
” মিরপুর প্রতিনিধি ”

অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তামিমকে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তামিম। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন তামিম। তামিমের সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়শা। এছাড়া ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণভবন থেকে বের হয়ে গণমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’ সেই সাথে তামিম তার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারলাম না। সাথে প্রধানমন্ত্রী ও স্ত্রীর সাথে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারে মাশরাফি ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন তামিম। তিনি আরও বলেছেন, ‘তাতে (সিদ্ধান্ত প্রত্যাহারে) অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন।’

তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারে পর অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশা আল্লাহ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর নাগাদ চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছিলেন অশ্রুসিক্ত চোখে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version