শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্বোধনের পর আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেন মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করে।

ওবায়দুল কাদের জানান, আগামী অক্টোবরের শেষ প্রান্তে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের শুভ উদ্বোধনী করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, চলতি বছরের অক্টোবরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এর ফলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। নির্ধারিত সময়ের মধ্যে এমআরটি লাইন-৬ এর সব কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটারের রুটটি ৪০ মিনিটে অতিক্রম করা যাবে। মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version