তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অদ্য রোজ বৃহস্পতিবার (৬ই জুলাই) শ্রীমঙ্গল পৌর বিএনপি’র পুরাতন কমিটির নিস্কিয়তায় পৌর শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু ও হাজী মুজিব সহ দলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে ১৯ সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান সাবেক এমপি।
জেলা বিএনপির সভাপতি এম, নাছের রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ১ মো: ফখরুল ইসালাম স্বাক্ষরিত নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনকৃত শ্রীমঙ্গল পৌর বিএনপির কমিটিতে মীর এম এ সালামকে আহ্বায়ক ও আলকাছ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মিরাশদার মিলাদ হোসেন, আব্দুল জব্বার আজাদ, মো: আব্দুস শহিদ, নজরুল ইসলাম জাহান, মকবুল মিয়া, মোসাব্বির আলী মুন্না, টিটু দাস, রুবেল আহমেদ, শামীম আহমেদ, সাইফুল ইসলাম টমাস, মইনুল ইসলাম চৌধুরী, মো: নুহেল, মো: মোবারক হোসেন, শেলী খাঁন ও শিরিন আক্তার।
১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ আগস্ট চলতি বছরের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version