নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটায় অবৈধ ভাবে এলপি গ্যাস মজুদ করার অভিযোগে সরদার সেনেটারী স্টোর এন্ড এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।

৬জুলাই,বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েছুর রহমান।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা জানান, কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠানে অবৈধ ভাবে এলপি গ্যাস মজুদ করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিংকি সাহা আরো বলেন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মাদারীপুর জেলা ভোক্তা অধিকার ও কালকিনি উপজেলা প্রশাসনের এ যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version