আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় বিরল প্রজাতির তক্ষক প্রাণী সহ দুই ব‍্যাক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত দশটার সময় তাদের দুইজন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুই ব‍্যাক্তির পরিচয় হলো, শার্শা উপজেলার মাঠিপুকুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে, মোঃ করিম হোসেন (৪৬) ও একুই এলাকার মৃত গোলাম নবীর ছেলে, হাফিজুর রহমান (৫৬)।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, তক্ষক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব‍্যাক্তিকে গ্রেফতার করে।

যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার জানান, এবিষয়ে শার্শা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version