আরিফুর রহমান, ঝালকাঠি।।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার দায়ে অভিযুক্ত সোহাগ মীর (২৮) কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০.৪৫ মিনিটে জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসূল ।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের বটতলা নামক এলাকায় দুপুর আড়াইটায় কলেজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল ফোনে কলেজ শিক্ষার্থী বেনজির জাহান মুক্তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে সোহাগ মীর।এ ঘটনায় নিহত মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে পরের দিন দুপুরে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৭ ফেব্রুয়ারি কলাপাড়া উপজেলার চাকা মইয়া গ্রামের ফুফুর বাড়ি থেকে র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি টিম সোহাগকে গ্রেফতার করে। এরপর ২০২০ সালের ৫ মার্চ মামলার চার্জশিট দেন নলছিটি থানার পুলিশ পরিদর্শক আব্দুল হালিম তালুকদার।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন লিগ্যাল এইডের আইনজীবী মঞ্জুর হোসেন। মামলায় ১৭ জম সাক্ষী দেন ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version