মো: আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলার জাগীর বাগলি থেকে গত রোববার রাতে মো: সজিব মন্ডল নামে এক যুবককে একটি ওয়ানশুটারগান ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পাংশা থানা পুুলিশ। সে একই গ্রামের সেলিম মন্ডলের ছেলে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ওয়ানশুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে। সজিব অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version