বুধবার, নভেম্বর ৪

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক) যশোর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মানসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) বিকাল চারটায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দুই শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), যশোর।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক শ্রীমতি বিপ্লবী রানী ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে শ্রীমতি বিপ্লবী রানী বলেন,ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই ছোট আয়োজন । আমরা চাই ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সবার মুখে যেন হাসি ফোঁটে, কেউ যেন অভুক্ত না থাকে । ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক কোরবানি , আমরা যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে সকলের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাগণ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version