স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিম পাড়া থেকে নারী মাদক ব্যবসায়ী মোছাঃ সুইটি (৩০) ও মোছাঃ রেশমা খাতুন (৩৫) কে ১শত ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রেশমা ভবের বেড় পশ্চিম পাড়ার ভাড়াটিয়া ও আবুল বাজারের স্ত্রী ও সুইটি একই এলাকার নজরুল ইসলাম মনজুর স্ত্রী।
ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোঃ আরিফুল ইসলাম,এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সদের নিয়ে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ শত ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী রেমা ও সুই টিকে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version