আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সোহেল আহমেদ। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পদায়ন পেয়ে বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানার দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপার সূত্রে জানা যায়, পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে আনোয়ারা থানার আগের ওসি মির্জা মোহাম্মদ হাছানকে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে তার স্থলে ইন্সপেক্টর সোহেল আহমেদকে নতুন ওসি হিসেবে পদায়ন করেন। শনিবার দুপুরে আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দীন মাদক প্রসঙ্গে কথা তুললে নতুন ওসি সোহেল আহমেদ বলেন, আনোয়ারায় হয় মাদক থাকবে, না হলে ওসি থাকবে। তিনি আরো বলেন, কোন মাদক কারবারী, কোন ওয়ারেন্টভুক্ত আসামী মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় জামিনে থাকবে, না হয় কারাগারে থাকবে। ইয়াবা, মাদকে জড়িতরা যতই ক্ষমতাধর-ই হোক তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর নুর চৌধুরী মোবাইল ফোনে নতুন ওসি কে আনোয়ারায় স্বাগত জানায় এবং সকল অপর্কমকারী, ভূমি জবর দখলকারী, ইয়াবা, মাদক ও প্রতিনিয়ত চুরি ডাকাতিসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আইন প্রয়োগ করে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানান এবং সাংবাদিকদের সকল সহযোগীতা পাবেন বলে আশ্বাস দেন।
ব্রেকিং নিউজ
- ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৮০ জন
- আদালতে মামলার জট কমাতে সরকারের একগুচ্ছ পদক্ষেপ, দ্রুত নিষ্পত্তির আশা
- দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী
- দেশে দুর্দান্ত ভাইব্রেন্ট মিডিয়া আবার হবে : ডা. জাহেদ উর রহমান
- বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের ৩ মাসের খাদ্য সহায়তার ঘোষণা ত্রাণমন্ত্রীর
- সংস্কৃতি মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড
- জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু



