আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা :
চট্টগ্রামের আনোয়ারা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সোহেল আহমেদ। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পদায়ন পেয়ে বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানার দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপার সূত্রে জানা যায়, পুলিশ সুপারের স্বাক্ষরিত এক আদেশে আনোয়ারা থানার আগের ওসি মির্জা মোহাম্মদ হাছানকে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে তার স্থলে ইন্সপেক্টর সোহেল আহমেদকে নতুন ওসি হিসেবে পদায়ন করেন। শনিবার দুপুরে আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দীন মাদক প্রসঙ্গে কথা তুললে নতুন ওসি সোহেল আহমেদ বলেন, আনোয়ারায় হয় মাদক থাকবে, না হলে ওসি থাকবে। তিনি আরো বলেন, কোন মাদক কারবারী, কোন ওয়ারেন্টভুক্ত আসামী মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় জামিনে থাকবে, না হয় কারাগারে থাকবে। ইয়াবা, মাদকে জড়িতরা যতই ক্ষমতাধর-ই হোক তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর নুর চৌধুরী মোবাইল ফোনে নতুন ওসি কে আনোয়ারায় স্বাগত জানায় এবং সকল অপর্কমকারী, ভূমি জবর দখলকারী, ইয়াবা, মাদক ও প্রতিনিয়ত চুরি ডাকাতিসহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আইন প্রয়োগ করে বলিষ্ঠ ভূমিকা পালন করার আহবান জানান এবং সাংবাদিকদের সকল সহযোগীতা পাবেন বলে আশ্বাস দেন।
ব্রেকিং নিউজ
- ইসলামাবাদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা
- ৩০ নভেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি : মিল্লাত
- ৩৬ বছরে খুলনা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ
- তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা
- লুকোচুরি নেই বিএনপি’র অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জরিত;এমপি মিঠু
- ঈশ্বরগঞ্জে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান এনসিপির


