প্রথমে নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিকের আগুনে বোলিং। তার পর ম্যাক্স ও’দাউদের দুরন্ত ব্যাটিং। নেপালকে ছত্রখান করে ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাইং টুর্নামেন্টের সুপার সিক্সে পৌঁছে গেল নেদারল্যান্ড। আর বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে গেল নেপাল। তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে তারা।

টস হেরে নেপালকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। শুরু থেকেই তারা কিছুটা নড়বড় ছিল। দলীয় ৭ রানের মধ্যেই তারা প্রথম উইকেট হারিয়ে বসে। ওপেন করতে নেমে কুশল ভুরতেল ৪২ বলে ২৭ করে ইনিংস সামলানোর কিছুটা চেষ্টা করেছিলেন। তিনে নেমে ভিম শাকরি ৫৬ বলে ২২ রান করেন। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত পাউদেল। তিনি ৫৫ বলে ৩৩ রান করেন। বাকি সন্দ্বিপ লামিছানে ৩৩ বলে ৬৬ রান করেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। নেপাল ৪৪.৩ ওভারে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায়।

নেদারল্যান্ডসের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন লোগান ভ্যান বিক। ব্যাস ডি’লিড ও বিক্রমজিৎ সিং দুটি করে উইকেট নিয়েছেন।১৬৮ রান তাড়া করতে নেমে সহজেই ২৭.১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডাচরা। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে ৮৬ রান করে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং ৪৩ বলে ৩০ রান করে সাজঘরে ফিরে গেলেও, আর এক ওপেনার ম্যাক্স লড়াই চালিয়ে যান। তিনি ৮টি চার ও ৪টি ছক্কায় ৭৫ বলে ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনিই নেদারল্যান্ডসের জয়ের ভিত গড়ে দেন। চারে নেমে ব্যাস ডি’লিড ৩৯ বলে ৪১ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৩৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ফেলে নেদারল্যান্ডস। নেপালের হয়ে লামিছানে দুটি উইকেট নিয়েছেন। গুলসন ঝা নিয়েছেন এক উইকেট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version