হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার পূর্বধলায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার হেরোইনসহ ইসমাইল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার রাতে নেত্রকোণার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

জানা যায়, রাতে ইসমাইল একটি অটোরিকশায় ৬০০ গ্রাম হেরোইন নিয়ে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অটোরিকশাটিও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৬০ লাখ টাকা।

র‌্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ইসমাইল। তার বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএমবি/এসএস

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version